ক্লিনিং ইজারা : আইএলও শর্ত লংঘন করে চলছে বিমান কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিমানের ৫ স্থাপনায় ক্লিনিং ইজারায় একজন ক্লিনারের বেতন ডেইলি ১৪২ টাকা পরিশোধ করে আইএলও শর্ত লংঘন করে চলছে বলে অভিযোগ ওঠেছে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থসেবা নীতিমালা/১৮’র পরিপত্রও লংঘন করে চলছে বিমান কর্তপক্ষ। এ সব বিষয়ে বিমানমন্ত্রী/ সচিব, চেয়ারম্যান , এমডি এবং পরিচালক প্রশাসন-যিনি আবার সিপিসির সভাপতিও বটে বার বার লিখিত অভিযোগ করার পরও তা আমলে নিচ্ছে না বিমান প্রশাসন। ফলে বিমান কর্তৃৃপক্ষের মনগড়া চাপানো বেতন-ভাতায় বিমানের বিভিন্ন স্থাপনায় ক্লিনারদের প্রতিদিন ১৪২ টাকা মাসে সাড়ে ৪ হাজার টাকা বেতন দিচ্ছে। ইজিপিতে টেন্ডার হলেও তা নিয়ন্ত্রণ করে পছন্দের ঠিকাদারকে বছরের পর বছর ক্লিনিং কাজ দেয়া হচ্ছে। এতে বিমানের এসব ক্লিনাররা শাহজালালে অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছে।চলবে