খালেদার জন্য খাবার নিয়ে ফিরে এলেন মহিলাদলের কর্মীরা

একুশে বার্তা ডেক্স : পুরান ঢাকার  নাজিম উদ্দিন রোডে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য সকালের নাস্তা হিসেবে খাবার নিয়ে গিয়েছিলেন মহিলা দলের কর্মী রওশন আরা ও বিথিকা বিনতে হোসেন। কিন্তু সেটা পৌঁছাতে দেয়নি কারাগারের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী।
দুই মহিলাদলে কর্মী জানান, বেগম খালেদা জিয়ার জন্য ঝুড়ি ভরে আঙ্গুর, পেঁপেসহ কয়েক ধরণের ফল নিয়ে এসেছিলেন কারাগারের সামনে। কিন্তু কারা ফটক পৌঁছানোর আগেই  তাদের ফেরত আসতে হয়।
তারা আরো জানান, নিরাপত্তাজনিত কারণে তাদের নেয়া খাবার পুলিশ ভেতরে নিয়ে যেতে দেয়নি।