ফলোআপ : শাহজালালে বিমান বাহিনীর জীপ দুর্ঘটনা: মন্ত্রীর স্পট ভিজিট : বিমান বাহিনীর একে খন্দকার ঘাটিতে নিহতদের জানাজা অনুষ্ঠিত : বেবিচকের ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার :  শাহজালালে বিমান বাহিনীর জীপ দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ০১ সেপ্টেম্বর বিকেলে  তিনি দুর্ঘটনা স্পট শাহজালালের থার্ড টার্মিনাল  পরিদর্শন করেন।

এ দিকে বিকেল ৫টার দিকে বিমান বাহিনী একে খন্দকার ঘাটিতে নিহতদের স্মরণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজায় বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেবিচক চেয়ারম্যান মুস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হলেন উপপরিচালক এভসেক মো. নজরুল ইসলাম, শাহজালাল বিমানবন্দর।

দুর্ঘটনায় নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল।

আহতদের মধ্যে করপোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে  আহতদের  চিকিৎসা চলছে।