খালেদার মামলার রায়কে কেন্দ্র করে : রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন

একুশে বার্তা ডেক্স : খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় নিয়ে দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি  বুধবার দুপুরে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘জেলা প্রশাসনের অনুরোধে এখন পর্যন্ত সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’ রাতে রাজধানী ঢাকাও বিজিবি মোতায়েন করা হবে।