খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাদ দিতেই সরকারের তাড়াহুড়ো

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় বলেই তাড়াহুড়ো করে খালেদা জিয়ার মামলার রায় দিচ্ছে সরকার। শুক্রবার রাজধানীতে প্রয়াত কথাসা‌হি‌ত্যিক শওকত আলী‌র শোকসন্তপ্ত প‌রিবা‌রের সঙ্গে দেখা করার পর সাংবা‌দিক‌দের এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, দ্রুততার স‌ঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা শেষ করার চেষ্টা করা হ‌চ্ছে। আমা‌দের চেয়ারপারস‌নের আইনজী‌বীরা পরিষ্কার ব‌লে দি‌য়ে‌ছেন যে, জা‌স্টিস হা‌রিড ইজ জা‌স্টিস বেরিড।

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, তারা আগামী নির্বাচন কর‌তে চান বিএন‌পি‌কে বাদ দি‌য়ে। এজন্য এই তাড়াহুড়ো ক‌রে বিচারকাজ শেষ করা। তিনি বলেন- প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ তারা (সরকার) হুমকি দিয়েছেন, শক্তি প্রয়োগ করেছেন, বলপ্রয়োগ করেছেন। ভিন্নমত পোষণকারী কাউকেই তারা সু‌যোগ দি‌তে রা‌জি না।

ক্ষমতাসীন দলের উদ্দেশে বিএনপি নেতা বলেন, তারা এই গণতান্ত্রিক প‌রি‌বেশ‌কে একেবারেই সংকু‌চিত ক‌রে ফে‌লে‌ছে। যে বাংলা‌দেশ আমরা যুদ্ধ ক‌রে স্বাধীন ক‌রে‌ছিলাম, সেই গণত‌ন্ত্রের কবর রচনা করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা রায় ঘোষণা করা হবে