একুশে বার্তা ডেক্স : ঘুষ ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাবেক অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাই-এর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সিআইসি বিভাগ। গতকাল তাদের ব্যাংক হিসাব তলব করে সিআইসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়। এদিকে যুবলীগ নেতা জি কে শামীম আটক হওয়ার পর গণপূর্ত অধিদফতরের বিভিন্ন কাজ পেতে সেখানকার ২ কর্মকর্তাকে দেড় হাজার কোটি টাকা ঘুষ দেয়ার বিষয় ফাঁস হয়। এছাড়া তাদের বিরুদ্ধে অবৈধভাবে আরও অর্থ আয়ের অভিযোগ রয়েছে। আরও অনেক অভিযোগে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাদের একাউন্ট লেনদেন, কোন হিসাব থেকে কোন হিসাবে লেনদেন, অবৈধ কিছু ঘটেছে কি না? তা তদন্ত করতেই এই তলব বলছে এনবিআর।
