গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন : ৫ সদস্যের তদন্ত কমিটি : ধানমন্ডিতে আগুন : মেয়র নাশকতার গন্ধ পাচ্ছেন

একুশে বার্তা রিপোর্ট : রাজধানিতে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। বনানী, গুলশান, ধানমন্ডিতেও আগুন লাগার ঘটনা ঘটেছে। ডিএসসিসির মেয়র এসব ঘটনায় ণাশকতার গন্ধ পাচ্ছেন।

এ দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

রাজধানী গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনার সময় ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা।

৩০ মার্চ শনিবার ভোর পৌনে পাঁচটায় লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। এর পাশাপাশি যুক্ত হয়ে নৌ বাহিনীর সদস্যরা। আজ ভোরে আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসে। ফলে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা গেছে। এ জন্য ডিএনসিসির সুপার মার্কেট অংশে আগুন ছড়ায়নি। ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছতে দেরি হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলে উপস্থিত জনতারা  জানান।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৪৫ মিনিটে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটের একটি অংশে আগুন লাগে। সেখানে মূলত কাঁচাবাজার ছিল। তবে আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুন লেগেছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে একের পর এক আরো ৯টি ইউনিট তাদের সাথে যোগ দেয়। এর সাথে নৌবাহিনীর দুইটি ইউনিটও যুক্ত হয়ে আগুন নেভানোর কাজ করে।