ঘাটাইল স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সংবাদদাতা :  ঘাটাইল স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে ২৭ জুলাই  শুক্রবার  বিকালে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম লেবু। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুজ্জামান খান শহীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনছার আলী, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, জিবিজি কলেজের অধ্যাপক শরীফ সিদ্দিকী, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।