টঙ্গীতে জামালপুর কমিউটার ট্রেন দুর্ঘটনা : নিহত ৪

স্টাফ রিপোর্টার :  জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন টঙ্গীতে লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে।

এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির এসআই মো. রাকিবুল ইসলাম জানান, রোববার বেলা সোয়া ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ট্রেনটির পেছনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর গতির কারণে ওই অবস্থায় ট্রেনটি বেশ কিছুটা পথ এগিয়ে যায়। এক পর্যায়ে দুটি বগি কাত হয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন বলে জানান কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. ইয়াসিন।

তিনি বলেন, দুর্ঘটনার পর লাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় বা দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।