সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু’চিকিৎসা এবং কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলীয় সকল নেতাদের মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা যুবদল। সোমবার সকাল ১১টার দিকে যুবদলের নেতারা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং তাদের ব্যানার কেড়ে নেয়। পরে যুবদল নেতারা সেখানেই সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খ. রাশেদুল আলম, সদস্য সচিব মাসুদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান টিটন, সাতিল, জাহিদ হোসেন মালা, জুয়েল রানা প্রমুখ।
এসময় নের্তৃবৃন্দ হুশিয়ার করে বলেন, বর্তমান অবৈধ সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে। এই অবৈধ সরকার উৎখাত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে দাবি আদায়ে বাধ্য করবে বলে হুশিয়ারী দেন নেতারা। এসময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
