সমাজ সেবক করিমের মা আর নেই

টাংগাইলের ঘাটাইল থানার ৮ নং দেওপাড়া ইউনিয়নের শিবের পাড়া গ্রামের সমাজসেবক, শিবের পাড়া গোরস্থান মসজিদের ক্যাশিয়ার মো. আব্দুল করিমের বৃদ্ধা মা গত ০২ সেপ্টেম্বর রাত অনুমানিক ১২টার দিকে দীর্ঘদিন অসুস্থজনিত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না ——-রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনি, আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ভাতিজা জয়নাল আবেদীন সরকারের একজন বড় কর্মকর্তা, তিনি ঢাকায় খামারবাড়ি কৃষি অধিদপ্তরের পরিচালক, ছোট ভাতিজা আব্দুল মজিদ মাস্টার টাংগাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক।
মরহুমার ছোট ছেলে মজনু সৌদিতে মৃত্যুবরণ করেছেন। দেশে এনে তাকে দাফন করা হয়েছে। মরহুমার বড় নাতনি ফিরোজ সরকারি চাকরিজীবী।
নামাজে জানাজা শেষে মরহুমাকে শিবের পাড়া সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মরহুমার স্বামী মো. হযরত আলি ইতিপূর্বে মারা গেছেন।
আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার মরহুমার আত্মার শান্তি কামনায় বাদ আছর তার বড় ছেলের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে আত্মীয়স্বজনসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমার বড় ছেলে আব্দুল করিম অনুরোধ করেছেন।