বিশেষ সংবাদদাতা : আড়াই লাখ টাকার ট্যাক্স ছাড়াই পাক পণ্য ছাড়লো ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ, আর ধরলো বিমান সিকিউরিটি। ঘটনাটি ঘটেছে গত ১৩ মে ঢাকা কাস্টমস হাউজের এয়ারফ্রেইট ইউনিট আমদানি শাখার ২ নম্বর ‘বি’ গেটে। ভুয়া ডকুমেন্টে পাক পণ্য ডেলিভারি দেয় আমদানি শাখার ‘বি’ গেটে কর্মরত ঢাকা কাস্টমস হাউজের কতিপয় কাস্টমস কর্মকর্তা। পণ্য ডেলিভারির পর বিমান আমদানি শাখার সিকিউরিটি ম্যানেজার আবু সাঈদের নেতৃত্বে পণ্যের চালানটি আটক করা হয়। এ ঘটনায় সিএন্ডএফ এজেন্ট মিথিলা এন্টারপ্রাইজের ২ কাস্টমস সরকারকেও আটক করা হয়। পরে ওই ২ কাস্টমস সরকারকে ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালানের এ্যারোবিল নম্বর – ০৬৫৩৬৮৫৬১১৬ ।
১৬৫ কেজি ওজনের পাক গার্মেন্স পণ্য আমদানি করে ২৪ নর্থ কাফরুল ঠিকানার ব্রাদার্স ট্রেডিং ইন্টারন্যাশনাল নামের আমদানিকারক। মিথিলা এন্চটারপ্রাইজ নামের সিএন্ডএফ এজেন্ট ভুয়া ডকুমেন্টে ১০৫ টাকা ট্যাক্স দিয়ে কাস্টমস কর্মকর্তাদের ম্যানেজ করে গেট কন্টাক্টে পণ্য ডেলিভারি নেয়। পণ্য ডেলিভারি নেয়ার একদিন পর বিমান সিকিউরিটি সিসি ক্যামেরার মাধ্যমে ঘটনা ডিকেক্ট করে ২ কাস্টমস সরকারকে গ্রেফতার ঢাকা ক্স্টামস হাউজের কমিশনার বরাবর সোপর্দ করে। ঢাকা কাস্টমস হাউজ কমিশনারের টিম ঘটনা তদন্ত করে ট্যাক্স ছাড়া পণ্য ডেলিভারি নেয়ার ঘটনা ফাইন্ডআউট করে। পরে পণ্য চালানটির সঠিক কাগজপত্র সম্পাদন করে দুই লাখ ৫০ হাজার টাকার ট্যাক্স আদায় করে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
