বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনের ডিভিশন-৩-এ কর্মরত নির্বাহী প্রকৌশলী- যাকে দুই দুইবার দুর্নীতি দমন কমিশন ( দুদক) তলব করেছে সেই প্রকৌশলী মোকাব্বর আলি সরকারি দুটি গাড়ি ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠেছে। এরমধ্যে বংগবন্ধু বিমানবন্দর প্রজেক্টের সদ্য ক্রয় করা একটি নতুন জীপ গাড়ি যার নম্বর- ঢাকা মেট্রো-গ-১৭-৩২৪১ ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করছেন। আরেকটি গাড়ি ঢাকা মেট্রো-গ-১১-২৮৭৫ নিজে অফিসিয়াল কাজে ব্যবহার করছেন। সরকারি জ¦ালানি তেল খরচ করে নির্বাহী প্রকৌশলী সরকারি দুই দুইটি গাড়ি ব্যবহার করলেও তার বিরুদ্ধে সিএএবির প্রশাসন অদ্যাবধি কোন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা গেছে।
সিএএবির সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বংগবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকল্পের কাজ দেখভাল করার জন্য সিএএবি কর্তৃপক্ষ দুটি নতুন জীপ গাড়ি ক্রয় করে। এরমধ্যে একটি গাড়ি এমটিতে এসে পৌছেছে আরেকটি এখনও এসে পৌছেনি। যে গাড়িটি এমটিতে এসেছে সেই জীপ গাড়িটি যার নম্বর ঢাকা মেট্রো-গ-১৭-৩২৪১ নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলি তার ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করছেন। এ ছাড়াও তিনি আরেকটি সরকারি গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো-গ-১১-২৮৭৫
অফিসিয়াল কাজে ব্যবহার করছেন। সরকারী জ¦ালানি তেল খরচ করে অনিয়মের মাধ্যমে প্রকৌশলী মোকাব্বর আলি দুটি গাড়ি দীর্ঘদিন ব্যবহার করলেও তাকে এখনও পর্যন্ত জবাবদিহির আওতায় আনা হয়নি।
এ ব্যাপারে জানতে নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলির অফিসে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। গত ৪ ফ্রেব্রুয়ারি সকাল ৮টা ৪৯ মিনিটে তার সেল ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
এমটি পুলের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক বলেন, দুটি গাড়িই নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলি ব্যবহার করছেন বিষয়টি আমার জানা ননেই, আমি শাহজালালের গাড়ি দেখভাল করি। আর প্রকৌশলদের গাড়ির বরাদ্দর ব্যাপারটি দেখেন পরিচালক এ্যারো/ এটিএস।
দুইবার দুদকে তলব : সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলিকে দুদক দুই দুইবার দাপ্তরিক চিঠি দিয়ে তলব করলেও এখনও পর্যন্ত তার বিরুদ্বে মামলা করেনি দুদক। সর্বশেষ গত অক্টোবরে তার বিরুদ্ধে উথ্থাপিত দুর্নীতির অভিযোগ প্রমাণের জন্য তাকে দুদকে হাজির করার জন্য সিএএবির প্রধান প্রকৌশলী বরাবর দুদক এক দাপ্তরিক চিঠি পাঠায়। যার স্মারকনং-দুদক/বি: অনু ও তদন্ত-২/১২১-২০১৭/৩০১৫২ , তারিখ ০৮-১০-২০১৭।এর আগেও দুদক প্রকৌশলী মোকাব্বর আলিকে দাপ্তরিক চিঠি দিয়ে তলব করে। যার স্মারক নং -দুদক/ বি অনু: ও তদন্ত-২/১২১-২০১৭/২২৭৬৮ তারিখ : ২৫-০৭-২০১৭। দুদকের দাপ্তরিক চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে,অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা বাড়ি নির্মাণ,ফ্ল্যাট/ প্লট/ জমি ক্রয়। এ ছাড়া তাকে সহকারি প্রকৌশলী পদ থেকে তৎকালিন জনপ্রশাসন মন্ত্রণালয়রের মতামতকে তোয়াক্কা না করে তৎকালিন সিএএবির প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান চৌধূরির মতামত সম্বলিত নথিসহ নির্বাহী প্রকৌশলী পদে পদায়নের কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদও তলব করেছে দুদক।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
