স্টাফ রিপোর্টার : সৌদি আরব থেকে ফিরে এসেছেন শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার ১৩ নারী কর্মী। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরে কর্মরত প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা তানভীর আহমেদ জানান, গৃহকর্মী হিসেবে সৌদিতে নিয়োগের পর এসব নারীকে দিনে একবেলা করে খাবার দেয়া হতো, গোসলের সুযোগ দেয়া হতো না। এছাড়া বিভিন্নভাবে নির্যাতন করা হতো। একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে দেশে ফেরেন তারা।
