নভোএয়ার কাপগলফ টুর্নামেন্ট-২০১৮ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

নভোএয়ার সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার ৩ ফেব্রুয়ারী ২০১৮, সাভার গলফ ক্লাবে নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও ৯ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং-মেজর জেনারেল মোঃ আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি,জি+ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় সাভার গলফ ক্লাবএই টুর্নামেন্টের আয়োজন করে।
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে ছয়টি বিভাগে দেশি-বিদেশী প্রায় তিনশ গলফার অংশ নেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেনজনাব রইস উদ্দিন সিদ্দিকী। এছাড়া জুনিয়র উইনার হিসেবে জনাব ইনকিয়াদ বিন আরমান, লেডিস উইনার হিসেবে জনাবা নিলা আজিজ, সিনিয়র উইনার হিসেবে লেঃ কর্ণেল একেএম গোলাম মোস্তবা, সুপার সিনিয়র উইনার হিসেবে কর্ণেল আমিনুল ইসলাম (অবঃ) এবং ভেটেরান উইনার হিসেবে জনাব তানভীর মাদার পুরস্কার গ্রহন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাভার গলফ ক্লাবসহ অন্যান্য গলফ ক্লাব ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নভোএয়ারসামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নেগলফছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহঅন্যান্য খেলাধূলারউন্নয়নেকাজকরেআসছে। সূচনালগ্ন থেকেইনভোএয়ারবিভিন্নগলফটুর্নামেন্টেরপৃষ্ঠপোষকতাকরছে।