একুশে বার্তা ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্যসমাপ্ত সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় সরকারি সফর নিয়ে ২ মে বুধবার বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ৩০ এপ্রিল সোমবার বাসসকে একথা জানান।
প্রধানমন্ত্রী ১৫ থেকে ২২ এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য এবং ২৬ থেকে ২৯ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করেন। বাসস
