ফলোআপ : সেই নির্বাহী প্রকৌশলীর ব্যক্তিগত কাজে ব্যবহৃত গাড়ি প্রত্যাহার

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের ডিভিশন-৩-এ কর্মংরত নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলির পারিবারিক কাজে ব্যবহৃত বংগবন্ধু বিমানবন্দর প্রজেক্টেও জীপ গাড়িটি প্রত্যাহার কওে নেয়া হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক দাপ্তরিক চিঠিতে স্বাক্ষর করেছেন সিএএবির এক উর্ধতন কর্মকর্তা।
উল্লেখ্য, দুদকে দুই দুইবার দুদকে তলবীকৃত বেবিচকের এক নির্বাহী প্রকৌশলী বংগবন্ধু বিমানবন্দর প্রকল্পের সরকারি গাড়ি পারিবারিক কাজে ব্যবহারসহ ২টি গাড়ি ব্যবহার করছেন! শিরোনামে ‘একুশে বার্তা’ অন লাইন সংস্করনে গত ৪ ফেব্রয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে সিএএরি কর্তৃপক্ষের। অবশেষে গত ১৩ ফেব্রুয়ারি এক দাপ্তরিক চিঠিতে নির্বাহী প্রকৌশলী মোকাব্বর আলি ব্যবহৃত দুটি গাড়ি থেকে বংগবন্ধু প্রজেক্টের নতুন ক্রয় করা গাড়িটি তাকে বরাদ্দ দিয়ে তার ব্যবহৃত পুরনো গাড়িটি আরেক নির্বাহী প্রকৌশলী জাকারিয়া- যিনি দীর্ঘদিন গাড়ি বরাদ্দ পাননি তাকে বরাদ্দ দেয়া হয়েছে।