বিএনপির আন্দোলন কি ঘরে বন্দী হয়ে যাচ্ছে : ‘শান্তিপূর্ণ আন্দোলন করলে ঘরে করুন’

একুশে বার্তা ডেক্স :  জনমনে প্রশ্নের জন্ম নিচ্ছে বিএনপির আনেদালন কর্মসূচি কি মেষ পর্যন্ত ঘরে বন্দী হয়ে যাচ্ছে ? আর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে ঘরে করুন, অফিসে করুন। রাস্তায় কেন? জনদুর্ভোগ সৃষ্টি করছেন কেন? গত ২৫ ফেব্রুয়ারি  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিএনপি অশান্তিপূর্ণ ক্ষেত্র তৈরি করছে। ৫ জানুয়ারির মতো কার্যক্রম করা কি শান্তিপূর্ণ আন্দোলন? খালেদা জিয়ার জামিনের বিষয়ে কাদের বলেন, এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। উচ্চ আদালত যদি জামিন দেয়, তাহলে তো আমাদের কিছু করার নাই। না পেলে আদালত দেখবেন।

শনিবার নয়া পল্টনে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধা পাওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, পরিস্থিতি সংঘাতের দিকে নিতে চাইছে সরকার। বিএনপি মহাসচিবের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনারাই (বিএনপি) শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না। রাস্তা বন্ধ করে কোনো সভা-সমাবেশ করা যাবে না। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বক্তব্য রাখেন।