বিজিবি কর্তৃক কাস্টমস কর্মকর্তাদের মারধর : দেশের সব শুল্ক স্টেশনে ধর্মঘট : স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

বিশেষ সংবাদদাতা : সিলেটের তামাবিল সীমান্ত কাস্টমস চেক পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (–বিজিবি) কর্তৃক ৫ কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা কাস্টমস হাউজসহ সারাদেশের শুল্ক স্টেশনে ৯ ডিসেম্বর দিনব্যাপী কর্মবিরতি চলছে। স্বরাষ্টমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে কাল থেকে দেশের সব শুল্ক স্টেশনে অনিদিষ্টকালের ধর্মঘট আহবান করা হবে বলে ঢাকা কাস্টমস হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা আাব্দুল্লাহ আল সিনা এক সমাবেশে জানান।
তিনি ঢাকা কাস্টমস হাউজের সামনে এক সমাবেশ থেকে বিজয় টিভির সাথে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানান, ৮ম শ্রেণী পাস বিজিবি সদস্য কাস্টমস আইন এবং ব্যাগেজরুল সম্পর্কে কি জানে। অথচ বিজিবি সদস্যরা তামাবিলসহ বিভিন্ন সীমান্তে যাত্রী ব্যাগেজ আটক করে বৈধ যাত্রীদের হয়রানি করছে। সিলেটের তামাবিল সীমান্তেও গত বৃহস্পতিবার বিজিবি সদস্যরা বৈধ ব্যাগেজরুল অনুযায়ী সরকার নির্ধারিত শুল্ক আদায় করে পন্য খালাস দেয়ার সময় ব্যাগেজ আটক করে হয়রানি করার প্রতিবাদে ৫ কাস্টমস কর্মকর্তাকে মারধর করে মারাত্মক আহত করেছে, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজিবির এই মারধরের ঘটনা রাষ্ট্রদ্রোহিতার সামিল। আমরা এর প্রতিবাদে ধর্মঘট করছি, সারাদেশের শুল্ক স্টেশনে কর্মরত কর্মকর্তারাও এই ধর্মঘটে সামিল হয়েছে। দোষী বিজিবি সদস্যদেও বিচার না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।
এর আগে ৯ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা বিক্ষোভ মিছিল বের করে।