বিমানের জালানি তেল সংকট : ফ্লাইট সিডিউল লন্ডভন্ড : বিকেলে শাহজালাল ছেড়ে গেছে ড্রাগন ও মালয়েশিয়ান এয়ারের এমএইচ-১৯৬

বিশেষ সংবাদদাতা : ৯ ডিসেম্বর মধ্যরাত থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে বিমানের ফুয়েল বা জ¦ালানি তেল সংকটের কারণে বাংলাদেশ বিমানসহ সব কটি এয়ার লাইন্সের বিমানে আকাশে উড়তে পারেনি। ফলে সব এয়ার লাইন্সের ফ্লাইট সিডিউল লন্ডভন্ড হয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছে হাজার বিমানযাত্রী। গত মধ্যরাত থেকে শুরু হয়ে ৯ ডিসেম্বর বিকাল ৩ টা পর্যন্ত বিমানের এ জ¦ালানি তেল সংকটের কারনে সব এয়ার লাইন্সের ফ্লাইটগুলো নিদিষ্ট সময়ে গন্তব্যে উদ্দেশ্যে উড়ে যেতে পারেনি।
ঘটনার সত্যতা স্বীকার সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, বিমানের জ¦ালানি তেল সংকটের কারণে বিভিন্ন এয়ার লাইন্সের বিমানগুলে সিডিউল মোতাবেকা আকাশে উড়তে পারেনি। গতরাতে বাংলাদেশ বিমান ,কুয়েত, কাতারসহ অন্যান্য এয়ারের বিমানগুলো২/৩ ঘন্টা পর শাহজালাল থেকে উড়ে গেলেও প্যাসেফিক এয়ার ( ড্রাগন এয়ার) এবং মালয়েশিয়ার এয়ার লাইন্সের এমএইচ-১৯৬ বিমানটি গত মধ্যরাত থেকে শাহজালালে অবস্থান করে ৯ ডিসেম্বর বিকাল ৩ টায় শাহজালাল বিমানবন্দর ছেড়ে গেছে।