বিমান জনসংযোগ বিভাগ : জিএম মেরাজ আউট : ডিজিএম তাহেরা খন্দকার ইন

একুশে বার্তা রিপোর্ট : বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজকে বদলি করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকারকে। অপর দিকে শাকিল মেরাজকে মোটর ট্রান্সপোর্ট বিভাগের জেনারেল ম্যানেজার হিসাবে বদলি করা হয়েছে। এর আগেও শাকিল মেরাজ এই বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন।
জানা গেছে তাহেরা খন্দকার ২০০০ সালের ডিসেম্বরে বিমানের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স বিভাগে যোগদান করেন। এরপর দীর্ঘদিন তিনি বিমানের ফরেন সেল, রেগুলেশন্স, অডিট, পারসোনালসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ শাখায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বিএফসিসি বিভাগে প্রায় পৌনে ৩ বছর ডিজিএম হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে শিগগিরই তিনি জিএম হিসাবে পদোন্নতি পেতে পারেন। তিনি একজন আইনবীদও। বিমানের প্রশাসন বিভাগ সুত্রে এই তথ্য জানাগেছে।