বেবিচক : সদস্য এডমিনকে নিয়ে অপপ্রচার

স্টাফ রিপোর্টার : সরকারের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য প্রশাসন এসএম লাভলুর রহমানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার শুরু হয়েছে বলে বেবিচক সূত্রে জানা যায়।
বেবিচক সূত্রে যায়, প্রকাশিত নিউজগুলো অসত্য, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একজন সরকারি কর্মকর্তাকে হেয় করাই প্রকাশিত নিউজের উদ্দেশ। এ সরকারী কর্মকর্তা তার
কর্মজীবনে অনেক দক্ষতা ও সুনাম অর্জনের মাধ্যমে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। তাঁরই কর্মদক্ষতার কারণে বেবিচকের প্রশাসনে গতিশীলতার সুচনা হয়েছে। তিনি সিভিল এভিয়েশন অথরিটির পুর্বে যে সকল সরকারি দপ্তরের দায়িত্ব পালন করেছেন সে সকল দপ্তরেও তার সুনাম অক্ষুন্ন রয়েছে।কতিপয় স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার নামে বিভিন্ন পত্রিকায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন -যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি বেবিচকের সদস্য অর্থ ও সদস্য প্রশাসন হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার কর্ম দক্ষতা ও সুনামকে হেয় করার পায়তারা করা হচ্ছে ।