শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল : চালুর আগেই ঋণের বোঝা : চলতি অর্থবছরেই বেবিচককে পরিশোধ করতে হবে ২২০০ কেটি টাকা, আয় ‘জিরো’–

ডেক্স রিপোর্ট : আয় ‘জিরো হলেও বেবিচককে চলতি অর্থবছরেই ঋণ পরিশোধ করতে হবে ২হাজার ২০০ কোটি টাকা। ঋণ পরিশোধ ছাড়া থার্ড টার্মিনাল চালু করা যাবে না। একবার সফট ওপেনিং হয়েছে পতিত সরকারের আমলে। এবার আবার শোনা যাচ্ছে ১৬ ডিম্বের/.২৬ অথবা ২৬ মার্চ থার্ড টার্মিনাল উদ্ধোধন করা হবে। প্রধানমন্ত্রীও থার্ড টার্মিনাল চালুর নির্দেশনা দিয়েছেন।
আওয়ামী সরকারের নিয়োগ পাওয়া আওয়ামী দোসর কর্মকর্তাই এ উদ্ধোধনী অনুষ্ঠানে থাকবেন, তাদেরকে এখনও বদলি করা হচ্ছে ন, তাদের বদলির জন্য অর্ন্তবর্তী সরকারের আমলে মিছিল-মিটিং-সমাবেশ, মানব বন্ধন হয়েঠছ। বিএনপি সরকারের ৪ মাসের মাথায় গত ২০ জুনও জাতীয়তাবাদী কর্মচারিরা মানব বন্ধন, মিছিল-মিটিং করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও এখনো শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম। অথচ টার্মিনাল থেকে ‘জিরো’ টাকা আয় আসার আগেই এর নির্মাণে নেওয়া জাপানি ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে এসেছে। চলতি বছরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দুই কিস্তিতে ২২০০ কোটি টাকা পরিশোধ করতে হবে, যা সংস্থাটির এক বছরের উদ্ধৃত্ত আয়ের প্রায় সমান। টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি না হওয়ায় এটি কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু হবে, তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রাজস্ব আয় নিশ্চিত করতে না পারলে প্রায় ২২ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্পটি শেষ পর্যন্ত রাষ্ট্রের কাঁধে বিশাল এক আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে।

প্রাপ্ত তথ্যমতে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে মোট ব্যয় হয়েছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিয়েছে ৫ হাজার ২৫৮ কোটি টাকা; বাকি ১৬ হাজার ১৪১ কোটি টাকা ঋণ হিসাবে দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। চুক্তি অনুযায়ী, এই ঋণের প্রথম কিস্তি পরিশোধের সময় নির্ধারিত হয়েছে চলতি বছরের জুনে এবং দ্বিতীয় কিস্তি আগামী ডিসেম্বরে। ২০৫৬ সাল পর্যন্ত দিতে হবে কিস্তি। যদিও ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল প্রায় দেড় বছর আগেই। কিন্তু টার্মিনাল চালু করতে না পারায় বেবিচক জাইকার কাছ থেকে জুন পর্যন্ত সময় বাড়িয়ে নেয়। এরপরও টার্মিনাল চালু করা তো দূরের কথা, প্রকল্পের পূর্ণাঙ্গ হস্তান্তর ও বুঝে নেওয়ার প্রক্রিয়াও শেষ করতে পারেনি সংস্থাটি।
সংশ্লিষ্টদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও চালু করার বিষয়ে জাপানের সঙ্গে কার্যকর সমঝোতায় পৌঁছাতে না পারাও বিলম্বের অন্যতম কারণ। একই সঙ্গে ঋণ পরিশোধের সময়সীমা আরও বাড়ানোর বিষয়ে শক্ত অবস্থান নিতে না পারার দায়ও রয়েছে কর্তৃপক্ষের।
সূত্রমতে, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। থার্ড টার্মিনাল চালু হলে ১ কোটি ৮০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাড়বে কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও। তবে সক্ষমতা বৃদ্ধি মানেই রাজস্ব বৃদ্ধি নয়। এজন্য নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স আকর্ষণ, ট্রানজিট যাত্রী সংখ্যা বৃদ্ধি, কার্গো ব্যবসার সম্প্রসারণ এবং বাণিজ্যিক স্পেসের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
.. অবকাঠামো বিশ্লেষকদের মতে, প্রায় ২২ হাজার কোটি টাকার এই বৃহৎ বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে হলে যাত্রী ও কার্গো-উভয় খাতেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন জরুরি। থার্ড টার্মিনালের নির্মাণকাজ প্রায় ৯৯ শতাংশ সম্পন্ন হলেও পরিচালনা ব্যবস্থা ও রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা না হওয়ায় এটি এখনো চালু করা সম্ভব হয়নি।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই থার্ড টার্মিনাল চালুর বিষয়ে জোরালো তৎপরতা শুরু করেছে। জাপানের বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে পাঁচ দফা বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এছাড়া বিষয়টি নিয়ে পাঁচটি বিশেষ সভাও হয়েছে। একাধিকবার দরকষাকষির পর থার্ড টার্মিনাল পরিচালনার কাঠামো চূড়ান্ত করা হয়। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, টার্মিনাল পরিচালনাসংশ্লিষ্ট চারটি প্রধান খাত-বন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ, কার্গো হ্যান্ডলিং এবং কার পার্কিংয়ের ভাড়া থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। এসব খাত থেকে অর্জিত রাজস্বের ৭৩ শতাংশ পাবে জাপানি কনসোর্টিয়াম এবং ২৭ শতাংশ বাংলাদেশ। আর ওভার-ফ্লাইং চার্জ ও বিমান অবতরণ ফি থাকবে সিভিল এভিয়েশনের কাছে। এছাড়া কাস্টমস, নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রমও চলবে বাংলাদেশের তত্ত্বাবধানে। এ লক্ষ্যে বেবিচক ইতোমধ্যে রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) জারি করেছে।
১৭ মে জাপানি প্রতিষ্ঠানের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের ভিত্তিতে আগামী জুলাইয়ের শেষদিকে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে তারা জানায়, এখনই চুক্তি স্বাক্ষরের জন্য তারা প্রস্তুত নয়; আরও দুই মাস সময় প্রয়োজন। পাশাপাশি তারা বেশকিছু নতুন শর্তও দিয়েছে। বেবিচক কর্মকর্তাদের আশঙ্কা, এই সময় দেওয়া হলে চলতি বছরের মধ্যে থার্ড টার্মিনাল চালু করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ, তাদের শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরের পর প্রস্তুতির জন্য আরও ছয় মাস সময় দিতে হবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, জাপানি পরিচালনা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই তাদের প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা আরও দুই মাস সময় চেয়েছে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে অবহিত করা হয়েছে। দীর্ঘ দুই বছর আলোচনা চলার পর শেষ মুহূর্তে তাদের এমন অবস্থানে আমরা বিস্মিত। আমরা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি। তিনি আরও বলেন, আমরা এখনো হাল ছাড়িনি। সরকারের উচ্চপর্যায়ের উদ্যোগ থাকলে ১৬ ডিসেম্বরই থার্ড টার্মিনাল চালু করা সম্ভব।
বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।