ভবেশ চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত সহকারি প্রকৌশলীর ৩৮ বছর চাকরি শেষে আড়াই কাঠা জমিতে মাথাগোজার ঠাই

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনের সকল কর্মকর্তা-কর্মচারীর অত্যন্ত প্রিয় সৎ সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র সরকার সকলের নিকট একজন সৎ ও জনপ্রিয় কর্মকর্তা ছিলেন।
অনুসন্ধ্যানে জানা যায়, ৩৮ বছরের চাকরি জীবনে দক্ষিণখানের ফায়দাবাদ মৌজায় অতি সস্তায় আড়াই কাঠা ধানের জমি কেনেন। পরবর্তীতে চাকরি শেষে পেনশনের টাকা, ৩৮ বছরের জমানো টাকা এবং ব্যাংক লোনের মাধ্যমে মাথাগোজার ঠাই হিসেবে সেখানে ঘর করেন, যে ব্যাংক লোন আজও পরিশোধ হয়নি।
সারাজীবন সৎ থেকেও চাকরি শেষে বেইজ্জতি হলেন। অথচ একটি মহল এ সব নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে বলে জানা যায়।