ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি আর নেই

ডেক্স রিপোর্ট ; না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের লোকসভার সাবেক স্পিকার ও সিপিআইএম-এর সাবেক নেতা সোমনাথ চ্যাটার্জি (৮৯)। আজ ১৩ আগস্ট সোমবার সকাল ৮.১৫ মিনিটে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাল্টিঅর্গান ফেইলিওরের কারণেই সোমনাথ চ্যাটার্জির মৃত্যু হয়েছে।

অবস্থার অবনতি হওয়ার কারণে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। শনিবার থেকেই তার অবস্থার আরও অবনতি হতে থাকে। শ্বাসকষ্টজনিত সমস্যা, ফুসফুসের সমস্যার পাশপাশি কিডনিজনিত সমস্যা ছিল। তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সেখানেই রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

কিডনির সমস্যার কারণে ডায়ালিসিস চলছিল। কিন্তু সেই ধকল নিতে পারেন। সোমনাথ চ্যাটার্জির চিকিৎসার জন্য ডা. সুকুমার মুখার্জির নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না।