রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট শপিংমলে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে দমকল বাহিনীর প্রাণান্ত চেষ্টা

একুশে বার্তা প্রতিবেদন : রাজধানীর নয়াপল্টনের সিটি হার্ট শপিংমলে আগুন লেগেছে।৩০ জানুয়ারি  মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে এ আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

রাসেল শিকদার বলেন, আজ সকালে নয়াপল্টনের সিটি হার্ট শপিংমলের দোতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।