শাহজালালে এক মহিলা যাত্রীর থেকে ২০ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার :  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিয়ন্ত্রিত ২০ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। , শনিবার দুবাই থেকে আসা শিরিন আক্তার নামে এক যাত্রীর কাছ থেকে এই ওষুধগুলো জব্দ করা হয়।

ওষুধগুলোর মধ্যে রয়েছে মিনোগন, প্লোবিভিক্স, মিস্কটার্ট, ডুপেসটন, ইপ্রেক্স, বিভাট্রাসিনসহ মোট ৬ প্রকারের চার হাজার ৫৭৩টি ওষুধ, ইনজেকশন ও ইনসুলিন। এসব ওষুধ হৃদরোগ, ডায়াবেটিকস, ব্ল্যাড ক্যান্সার ও মহিলাদের বন্ধ্যত্বজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় যাত্রী শিরিন আক্তার দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ৪নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয় । পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা ২ টি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো পাওয়া যায়। যার বাজারমুল্য প্রায় ২০ লাখ টাকা।

ওষুধগুলো কাস্টমস গোডাউনে জমা দিয়ে এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রী শিরিন আক্তারের পাসপোর্টও জব্দ করা হয়েছে।শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী, ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ছাড়া বিদেশি ওষুধ আমদানি করা যায় না