শাহজালালে তুলকালাম: ইএম বিভাগের কর্মচারির ‘ডি’ পাস কেড়ে নিল এক এফসেক সদস্য

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপ্রোন এলাকায় কটি না পরে প্রবেশকে কেন্দ্র করে ইএম বিভাগের কর্মচারি জসিমের সাথে এফসেক সদস্য এসএম নাইমের বাকবিতন্ডার ঘটনা ঘটে।্ এ ঘটনার জের ধরে এফসেক সদস্য জসিমের ‘ডি’ পাস কেড়ে নেয়। এর প্রতিবাদে ইএম বিভাগের কর্মচারিরা তাৎক্ষণিক সিদ্ধান্তে এপ্রোন এলাকায় সোডিয়াসম বাতি না জ্বালানোর ফলে প্রায় একঘন্টা অন্ধকার নেমে আসে পুরো এপ্রোন এলাকায়। ২২ নভেম্বর বিকালে শাহজালাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় সিভিল এভিয়েশনের ইএম ( ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল) বিভাগে শাহজালাল বিমানবন্দরে কর্মরত জসিম গায়ে কটি না জড়িয়ে এপ্রোন এলাকায় লাইটিং সমস্যা দূর করার জন্য যেতে চাইলে কর্তব্যরত এফসেক সদস্য এসএম নাইম এতে বাধা দেয়। এ নিয়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এফসেক সদস্য জসিমের ‘ডি’ পাস কেড়ে নেয়। এতে ইএম বিভাগের কর্মচারিরা এপ্রোন এলাকায় সোডিয়াম বাতি সচল না করায় অন্ধকার হয়ে যায়। প্রায় একঘন্টা এ অবস্থা চলার পর কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়।
ইএম বিভাগের সংশ্লিষ্ট এক প্রকৌশলী ঘটনার সত্যতা স্বীকার জানান, জসিম নামের ইএম বিভাগের কর্মচারি বিকাল ৪টার দিকে এপ্রোন এলাকায় বাতি জ্বালানোর জন্য প্রবেশ করার সময় তার গায়ে কটি না থাকায় যেতে বাধা দেয় এবং তার ‘ডি’ পাস নিয়ে নেয়। ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত এপ্রোন এলাকায় বাতি না জ্বালানোর ফলে পুরো এপ্রোন এলাকায় অন্ধকার নেমে। ঘটনার শেষ পর্যায়ে এফসেক সদস্যকে সাথে নিয়ে এপ্রোন এলাকায় ইএম বিভাগের কর্মচারি প্রবেশ করে বাতি প্রজ্বলন করলে অন্ধকার কেটে যায়।
তিনি আরো জানান ২০১৭ সালে কটির জন্য রিকুইজেশন দেয়া হলেও আজ পর্যন্ত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কটি সরবরাহ করেনি।