শাহজালালে ভিআইপিদের নিরাপত্তা চেকিং অস্পষ্ট, কোন নীতিমালা নেই, নিষেধাঙ্ঘা নেই

এইচএম দেলোয়ার : হযরত শাহজালাল বিমানবন্দরে ভিআইপিদের নিরাপত্তা চেকিং অস্টষ্ট, এ পর্যন্ত কোন নীতিমালা হয়নি, কোন নিষেধাঙ্ঘাও নেই। তবে মন্ত্রিসভার বৈঠকে একাধিকবার এ নিয়ে আলোকপাত করা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নিরাপ্ত্তা চেকিং-এর ব্যাপারে কোন প্রকার ছাড় না দেয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন বলেও জানা যায়। গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উর্ধতন কর্মকর্তাকে মেটাল আর্চওয়ে দিয়ে বডি চেক করায় বিমানবন্দরে ওই সময়ে ওই শিফটে ডিউটিরত কয়েক কর্মচারির পোষ্ট আউট করা হয়েিেছল, লোজ নোট, লক নোট হয়েিেছল। ঘটনা ঘটেছিল লন্ডন ফ্লাইটে। এ নিয়ে ওই সময় তোলপাড় শুরু হলে ভিআইপি নিরাপত্তা চেকিং নিয়ে বিমানবন্দর কর্তপক্ষ কিছুটা ছাড়ের মনোভাব পোষণ করে। কিন্ত বর্তমানে বিমানবন্দর দিয়ে পিস্তল যাবার কয়েকটি ঘটনায় নিরাপত্তা জোরদার করার পদক্ষেপস্বরূপ মন্ত্রি-এমপিরাও নিরাপত্তা তল্লাশির আওতায় এসেছেন এবং এ নিয়ে বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে।
হযরত শাহজালাল বিমানবন্দরে এবং সিএএবির সদর দপ্তরে কর্মরত একাধিক কর্মকর্তৃার সাথে কথা বলে জানা গেছে, বিমানবন্দরে ভিআইপি নিরাপত্তা চেকিং-এর বিষয়টি অস্টষ্ট এবং এ ব্যাপারে কোন নীতিমালা হয়নি।
গত ১০ মার্চ রোববার এক মন্ত্রি, গত ১২ মার্চ এক এমপির নিরাপত্তা চেকিং নিয়ে বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপাওে বিমান মন্ত্রণালয়ে দাপ্তরিক চিঠি দিচ্ছে সিএএবি কর্তৃপক্ষ।
ভিআইপি নিরাপত্তা চেকিং এর ব্যাপারে শাহজালাল বিমানবন্দরে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ভিআইপি নিরাপত্তা চেকিং অস্টষ্ট এবং এ ব্যাপারে কোন নীতিমালা বা নিষেধাঙ্ঘা নেই।