শাহজালালে মদসহ ফায়ার কর্মকর্তা গ্রেফতার : ডিউটি প্রত্যাহার : গঠিত হয়নি তদন্ত কমিটি

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে ২ বোতল বিদেশি মদসহ ফায়ার কর্মকর্তাকে আলি আকবরকে গ্রেফতার করেছে এফসেক। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারী থার্টিফাস্ট নাইটে।
সূত্রে জানা গেছে, থার্টিফাস্ট নাইটে ২ বোতল নিয়ে সটকে পড়ার সময় বিমানবনদরের ফায়ার অফিসার আলি আকবরকে বিমানবন্দওে কর্মরত এফসেক বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ম্যাজিষ্ট্রেট াাদালতে চালান দেয়ার প্রাক্কালে মানসন্মানের খাতিরে তাকে বিমানবন্দরের উপরিচালকের জিম্মায় দেয়া হয়। মদসহ গ্রেফতারকৃত ফায়ার অফিসার আলি আকবরের ডিউটি প্রত্যাহার করে সিএএবির সদর দপ্তরে সংলগ্নি করে রাখা হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দরের উপপরিচালক মোশররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মদসহ গ্রেফতারকৃত ফায়ার অফিসার আলি আকবরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তার ফাইল সদর দপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত কমিটি গঠিত হয়নি।