একুশে বার্তা ডেক্স : শাহজালাল বিমানবন্দরে শেষ হয়েছে বিমান দুর্ঘটনা মোকাবিলার মহড়া। মহড়াতে দেখানো হয় সকাল সাড়ে ১১ টায় এবিসি এয়ারলাইন্সের একটি বিমান সিংগাপুর থেকে শাহজালাল আন্তজাতিক বিমান বন্দরে অবতরণের আগে বিমানটির ডান ইঞ্জিনে আগুন ধরে যায। তাতক্ষনিক পাইলট শাহজালালের কন্ট্রোল টাওয়ারের সংগে যোগাযোগ করে জরুরী অবতরণের অনুমতি চায়। টাওয়ার থেকে এবিসি এয়ারলাইন্সের বিমানটিকে শাহজালালের ০২ প্রান্তে অবতরণের অনুমতি দেয়।
একই সংগে বিমান বন্দরের সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমান বাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নেৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার , ভিডিপি, বিভিন্ন বাহিনীর অগ্নি নির্বাপক গাড়ি, হেলিকপ্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারীদল র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের বিভিন্ন স্কোয়াড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সকে সব ধরনের যানবাহন ও আগুন নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রস্তুত রাখা হয়। সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি অবতরণের পর রানওয়ে থেকে কিছুদুর ছিটকে যায় এবং আগুন ধরে যায়।
মুহুর্তে বিমানবন্দর থেকে ৭/৮টি ফায়ার সার্ভিসের গাড়ি এসে বিমানটির আগুন নিয়ন্ত্রনে নেয়। এরপর উদ্ধারকারী দল বিমান থেকে যাত্রীদের উদ্ধার করে এম্বোলেন্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। বিমান বাহিনীর হেলিকপ্টার এসে দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পুরো ঘটনাটি চমতকার করে নাটকীয় ভাবে মহড়ার মাধ্যমে সাজিয়ে তোলা হয়।
*এবিসি এয়ারলাইন্সের আহত যাত্রীদের উদ্ধার করছে উদ্ধারকারী দল এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে মেডিকেল টিম ।
