একুশে বার্তা রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে প্রায় ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি চালান কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা। এ সময় বিমানের সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৩ কেজি ২৪৮ গ্রাম ওজনের ২৮টি বার পাওয়া যায়। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
