একুশে বার্তা প্রতিবেদন : একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ পাঠিকাকে ৬৪ টুকরা করার হুমকি দেয়ার ঘটনা তদন্তে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাব উদ্দিন কোরেশীকে আহ্বায়ক করে এক সদস্যবিশিষ্ট এই কমিটি করা হয়। তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আগামী ১০ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৭ এপ্রিল এক ‘সংবাদ পাঠিকাকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে ডিআইজি মিজান বলেন, ‘আমার কথা না শুনলে ৬৪ টুকরা করব’। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ সদর দফতর ডিএমপি কমিশনারের কাছে পত্রিকার ক্লিপিং সংযুক্ত করে দাফতরিক পত্র দেন। এরপর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাব উদ্দিন কোরেশীকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
