সংবাদদাতা : সখীপুর পৌরশহরের ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ, নোংরা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে তাদের ২২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ২১ মে সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- জয়কালি মিষ্টির দোকানদার হরিপদ ঘোষ, মিষ্টির দোকানদার পরিমল, ফল ব্যবসায়ী আমিনুল ইসলাম, মিষ্টির দোকানদার শ্রীদাম, ফল দোকানদার আনিছ ও সজল স্টোরের মালিক সজল।
ইউএনও মৌসুমী সরকার রাখী ও সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা অভিযান পরিচালনা করেন। মৌসুমী সরকার রাখী জানান, রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে।
