ব্রেকিং নিউজ

সর্বকনিষ্ঠ নারী এমপি নাটোরের পুতুল

নির্বাচনে জয়ের পর আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে পুতুল বলেন, এই বিজয় লালপুর–বাগাতিপাড়ার সব মানুষের। যেসব নেতা–কর্মী নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে পুতুল। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি বিএনপির হাতছাড়া হয়। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর সেই হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল।

সম্পাদক ও প্রকাশক:মো: দেলোয়ার হোসেন

উপদেষ্টা সম্পাদক- এডভোকেট এস আকবর খান,
আইটি সম্পাদক- প্রকৌশলী সাখাওয়াত পারভেজ পরাগ, স্টাফ রিপোর্টার: কাজী আমিনুল ইসলাম
ঠিকানা : কাজী কমিউনিটি সেন্টার,খিলক্ষেত নামা পাড়া, ৯৬ নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,  থানা- খিলক্ষেত, ঢাকা মহানগর, ঢাকা-১২৩০
মোবাইল-০১৭৫৯৮৮৮১১১, ০১৬৭২৬৭০৮২০
ইমেইলঃ ekushey.barta777@gmail.com