সিএএবি : ৩ চেয়ারম্যান বিদায় করলেন ভাগ্যবান মেম্বার অপস !

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের ইতিহাসে বিরল, কোন মেম্বার অপস-ই দুই/ আড়াই বছরের বেশি সময় সিএএবিতে থাকতে পারেননি, বদলি হয়ে চলে যেতে হয়েছে। কিন্ত বর্তমান মেম্বার অপসের কপাল ভাল, তিনি একটানা সড়ে চার বছর সিএএবিতে বেশ দাপটের সাথে গুজরান করে ৫ বছরে পা দিচ্ছেন, তার বদলির কথা শোনা গেলেও- শেষাবধি তাকে বদলি করা হচ্ছে না। নয়া চেয়ারম্যান যোগদান করার পর তাকে বদলি করা হতে পারে। তার মানে তিনি আরো আপাতত ৬ মাসের অপেক্ষায় থাকলেন। ৬ মাস বা ১ বছর পর তাকে হয়তো বদলি করা হতে পারে। ভাগ্যবান এই কর্মকর্তার নাম গ্রুপ ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান। তিরি সরকারের সেকেন্ড ইন কমান্ডের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন, এবার যখন তিনি সরকার দলীয় পার্টির সেকেন্ড ইন কমান্ড হলেন তখন এই কর্মকর্তা তাকে ফুলেল শ্রদ্ধাও জানান, তাদের আন্ঞলিকতাও একই জায়গায়।
সিভিল এভিয়েশনে আলোচিত এই মেম্বার অপস। শাহজালাল বিমানবন্দরে ক্লিনিং কাজের ঠিকাদারিতে হস্তক্ষেপে তাকে একবার দুদক তলবও করেছিল। কতিপয় গনমাধ্যম তাকে তার কাজের প্রশংসা করে একাধিক প্রতিবেদনও প্রকাশ করেছে। তিনি এক সময় সিএএবির চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্ত বিধি বাম, তাকে এই পদে থেকেই হয়তো একদিন চলে যেতে হবে, চেয়ারম্যান না হতে পেরে হয়তো তার ষোলকলা পূর্ন হবে না।