বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনের ট্রেনিং সেন্ট্রার (সিএটিসি)’র সব কিছুই যেনো অপ্রতুল। এখানে নেই পর্যাপ্ত ক্লাশ রুম, নেই রেকর্ড ক্লিপিং রুম, নেই লাইব্রেরী এমনকি প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা। আন্তর্জাতিক সিভিল এভিশেনের ( আইকাও) অডিট আপত্তিতে এসব বিষয়ে মতামত প্রদান এবং এ সংক্রান্ত বিষয়াদি ফুলফিল করার জন্য সিএএবি কর্তৃৃপক্ষ ১৮ হাজার ইউএস ডলার ফি প্রদানের এক বছর অতিক্রান্ত হলেও ‘আইকাও’র চাহিদতা পুরণে এগিয়ে আসছে না সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, অনেকটাই উদাসীনভাবে চলছে সিএএবির সংশ্লিষ্ট প্রশাসন। এ ক্ষেত্রে সিএিএবির চেয়ারম্যান, মেম্বার অপারেশন ও প্লানিং সিএটিসিতে ক্লাশরুম, রেকর্ড ক্লিপিং রুম, লাইব্রেরী কক্ষ নির্মাণের জন্য সিএএবির ঠিকাদারি বিভাগ সিভিল ডিভিশন-২কে নির্দেশ প্রদান করলেও তা গত একবছরেও বাস্তবায়ন করা হয়নি।
এ ব্যাপারে সিডি-২-এর নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান ‘একুশে বার্তা’কে জানান, এ বছর ওয়ার্কপ্লানে সিএএটির উন্নয়নমুলক কাজ করার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, কাজের ইস্টিমেট করা হবে এবং টেন্ডার আহবান করে কাজ শুরু করা হবে।
সিএটিসির চৌকস পরিচালক/ অধ্যক্ষ মো. আব্দুল মান্নান ‘একুশে বার্তা’কে জানান, পর্যাপ্ত ক্লাশ রুম না থাকায় প্রশিক্ষকদের ক্লাশ রুম দেয়া সম্বভ হচ্ছে না, লাইব্রেরী না থাকায় প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীদের নানা সমস্যা হচ্ছে, রেকর্ড ক্লিপিং রুম না থাকায় প্রশিক্ষণের সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা সম্বভ হচ্ছে না। তিনি আরো জানান, পর্যাপ্ত রুম এবং জনবল কাঠামো না থাকায় এখানে প্রশিক্ষকদেরও প্রশিক্ষণ দেয়া সম্বভ হচ্ছে না। অথচ ‘আইকাও’ এসব বিষয়ে বার বার দৃষ্টিপাত ও তাগাদা প্রদান করছে।
অন্য এক প্রসংগে সিএটিসির দক্ষ ও চৌকস পরিচালক জানান, এখানে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ রয়েছে। কিন্ত মসজিদের ক্লিনিং কাজের জন্য কোন ক্লিনার নেই, নিজ উদ্যোগে মসজিদের ক্লিনিং কাজেরও দেখভাল করতে হচ্ছে। সিএএবি কর্তৃপক্ষ মসজিদের পবিত্রতা বজায় রাখার জন্য ২ জন ক্লিনার নিয়োগ দিলে ভাল হতো।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
