সেনা প্রধানের বাবার ইন্তেকাল

একুশে বার্তা ডেক্স : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি এবং সদ্য প্রয়াত ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের বাবা শরিফুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ২৪ জানুয়ারি বুধবার  বেলা সাড়ে ১১টায় ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্মকর্তা ইমদাদুল হক  বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সেনাপ্রধানের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।