সোনালী ব্যাংক ওয়েজ আনার্স শাখার কামরুলের বিরুদ্ধে নারি কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগ: হাজারিবাগ থানায় মামলা : ডিজিএমের সমঝোতা নাটক

একুশে বার্তা রিপোর্ট : সোনালী ব্যাংকের ওয়েজ আনার্স শাখার  কর্মকর্তা কামরুলের  বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছে একই ব্যাংকের আরেক কর্মকর্তা। ডিএমপির  হাজারীবাগ থানায় এ মামলা হয়। এর আগেও আরো তিনজন নারীসহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে বলে অভিযোগ রয়েছে নারীখোর  কামরুলের  বিরুদ্ধে।

মামলার এজহারে বলা হয়েছে, মতিঝিলের ওয়েজ আর্নার্স কর্পোরেট শাখায় চাকরির সুবাদে একই শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ এস এম কামরুল হাসানের সঙ্গে পরিচয় হয়। পরে নানা উপায়ে প্রেমের প্রস্তাব দিলে তাতে তিনি রাজী হন। এসময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্কও স্থাপন করতে চায়। কিন্তু এ প্রস্তাবে রাজী না হলে কৌশলে পারিবারিক অনুষ্ঠানের কথা বলে নিজের বাসায় নেয় কামরুল। অনুষ্ঠানের কথা বলা হলেও বাসায় কাউকে দেখতে না পেয়ে বাসা থেকে বের হতে চাইলে কামরুল হাসান তাকে বের হতে দেয় না। তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এসময় বিয়ের প্রলোভনও দেখানো হয়। পরে বিয়ে না করে অন্য জায়গায় বদলি হওয়ার চেষ্টা করে। তখন এ বিষয়টি নিয়ে বিভাগীয় বিচার দাবি করলে বিষয়টি কামরুল জানতে পেরে বিভিন্ন হুমকি দিতে থাকে। এমনকি উভয়ের একসঙ্গে ছবি ও বিশেষ মুহূর্তের ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দিতে

 

জানা গেছে, যৌন নির্যাতনের শিকার ওই নারী সোনালী ব্যাংক লিমিটেডের কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়ে সুবিচার চেয়েছেন। কিন্তু ব্যাংকের এক জিএম ঘটনাটির সুষ্ঠু সমাধান না করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি কামরুল হাসানকে রক্ষা করতে ফরেন এক্সচেঞ্জ শাখা, নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।