হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিভেন্টিভ টিমের অভিযান : প্রায় দেড় কোটি টাকা মূল্যের পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার : কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৮ সেপ্টেম্বর একাধিক  অভিযানে আনুমানিক প্রায় ১.৫ কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। জব্দৃকত পণ্যের মধ্যে রয়েছে  ৩২০ পিস বিভিন্ন ব্রান্ডের মোবাইল, ২৫ পিস ল্যাপটপ, ৪০০ গ্রাম স্বর্ণ ও ২০০ পিস শাড়ী ।

হাউজ  কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর এক পর্যায়ে রাত ২.০০ টায় কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট নং-KU283 এর যাত্রী  সাইফুল ইসলাম,  মোঃ সুমন ও  রাসেল হোসেনকে চ্যালেন্জ ও তল্লাশী করে তাদের নিকট ৩০০ পিস বিভিন্ন ব্রান্ডের মোবাইল ও ২৫ পিস বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ পাওয়া যায়। তাড়াছা, সকাল ও দুপুরে আরও কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশী করে ২০ পিস বিভিন্ন ব্রান্ডের মোবাইল, ৪০০ গ্রাম স্বর্ণ ও ২০০ পিস শাড়ী জব্দ  করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১.৫ কোটি টাকা।
এ ব্যাপারে  আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।