২৫ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট : আগামী ২৫ মার্চ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র ভাষণের কথা নিশ্চিত করেছে।

সেদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।