২৭ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

একুশে বার্তা প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ২৭ জানুয়ারি  রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া, তারেক রহমানসহ ৬ নেতার নামে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণার দিন ধার্য রয়েছে আদালতে। এর আগে হঠাৎ স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন দলের চেয়ারপারসন। বৈঠকে রায় পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে করণীয় ঠিক, ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের তাণ্ডবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে