৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা : ১৬টি দেশ ও অভ্যন্তরীণ রূটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য

এভিয়েশন নিউজ : আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট)ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বেবিচক সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

বেবিচক জানিয়েছে, এ নিষেধাজ্ঞা আপাতত মোট ১৬টি দেশ-এর ক্ষেত্রে কার্যকর হবে। দেশগুলো হচ্ছে বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।