চট্রগ্রাম এয়ারপোর্ট: আন্তর্জাতিক অডিট টিমের সাথে খারাপ আচরণ, ওয়েলফেয়ার সেক্রেটারীসহ ২ জনকে স্ট্যাান্ডরিলিজ

স্টাফ রিপোর্টার: চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আইকাও অডিট’ চলাকালিন সময়ে আন্তর্জাতিক অডিট টিমের সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরণের দায়ে ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হাকিম সরকার এবং ইএম ডিভিশনের ফোরম্যান ফজলুল করিম মজুদারকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। এর মধ্যে ফোরম্যান মজুমদারকে ঈশ^রদি বিমানবন্দরে এবং হাকিম সরকারকে বরিশাল বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।
৯ নভেম্বর অফিসাদেশ করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে ফোরম্যান মজুমদার জানান, কেন আমাকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে, আমার কি অপরাধ তা জানি না। তবে কর্তৃপক্ষ যা ভাল মনে করেছে তাই করেছে।