৪৮ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে

স্টাফ রিপোর্টার আবুল বাশার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবগঠিত ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর বুলবুল দেওয়ানের নেতৃত্বে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। কাউন্সিলর নিজে উপস্থিত থেকে প্রতিটি কাজ তদারকি করছেন। তিনি তার ওয়ার্ডে উন্নয়নের জোয়ার বসাবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন।