৮ জানুয়ারি বিএনপি জোটের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামী ৮ জানুয়ারি  সোমবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।