অর্থ আত্মসাতের অভিযোগে বিসিবি পরিচালক মাহবুবুল আনামকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিলো দুদক

নিউজ ডেক্স :  : গত ২৮ নভেম্বর  দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি এক অনুসন্ধানে মাহবুবুল আনামের ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ সম্পদের হিসাব বিবরণী চেয়ে গত ২৫ সেপ্টেম্বর দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন একটি নোটিশ পাঠান। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। সেই সঙ্গে কিছু তদন্তও শুরু করবে দুদক।
তদন্ত চলাকালীন অবস্থায় মাহবুবুল আনাম বিদেশে চলে যেতে পারেন, এমন তথ্য পাওয়ার পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর চিঠি পাঠিয়েছে দুদক। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের বাইরে যেতে পারবেন না মাহবুবুল আনাম। সূত্র : আমাদের নতূন সময়/আমাদের সময় ডটকম,২৯ নভেম্বর ২০১৯