‘আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ :বিক্রি হয়েছে ৪ হাজার ২৩ : প্রতি আসনে ১৩ জন করে প্রার্থী’

একুশে বার্তা রিপোর্ট : চার দিনে তিনশ’ আসনের জন্য ৪ হাজার ২৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ সোমবার রাতে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

মাহবুব-উল-আলম হানিফ জানান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ আসন থেকেই আওয়ামী লীগের তহবিলে যোগ হলো ৫২*৩০,০০০= ১৫ লাখ ৬০ হাজার টাকা। সবচেয়ে বেশি মনোনয়ন বিক্রি বরগুনা ১ আসনে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।