আজ ২০ দলীয় জোটের বৈঠক

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক শনিবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে তিন সিটি করপোরেশন নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের ওপর হামলা ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।