বিশেষ সংবাদদাতা : আদালতের আদেশ মানতে নারাজ নূুরুল হক দম্পতি। জাদরেট মহিলা নিলুফা খানম একাই একশো। প্রভাবশালী এই নিলুফা খানম ও নূরুল হক দম্পতি বিভিন্ন প্রভাব খাটিয়ে প্রশাসনের দোহাই দিয়ে এবং প্রশাসনকে কব্জা করে দক্ষিণখান থানার আশকোনায় এতিমের ৩ কাঠা জমি দখলের পায়তারা করছে, এতিমদের বাড়ি থেকে উচ্ছেদ , জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এতিম আহসান হাসানের একভাই খুন হয়েছে।
অভিযোগে প্রকাশ, বিরোধপূর্ন দক্ষিণখান থানার আশকোনায় ৩ কাঠা জমিতে এতিম আহসান হাবীব হাসান, তার চাচী মমতাজ বেগম ,কন্যা পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। নূরুল হক –নিলুফা গংরা তাদের ৩ কাঠা সম্পত্তি ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করে নিয়েছে ,বাকি ৩ কাঠাও দখলের পায়তারা করছে। এ ক্ষেত্রে আদালতের আদেশ মানছে না নূরুল হক দম্পত্তি। আদালতে উক্ত বিরোধপর্নূ জমির ওপর ‘স্টেটাসকো’ জারি থাকলেও নূরূল হক দম্পত্তি তা মানতে নারাজ। এই দম্পত্তি প্রভাবশালি হওয়ায় প্রশাসনের সহায়তায় এতিমের ৩ কাঠা জমি দখলের পায়তারা করছে।মাস্তান দিয়ে এতিম আহসান হাসান হাবীব গংদের উচ্ছেদ করার ফন্দি আটছে।
এ ব্যাপারে এতিম আহসান হাসান হাবীব স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
